Sunday, June 14, 2026

সন্ময় গ্রেপ্তার, দুই তরফেই যুক্তির তরজা চলছে

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীসহ রাজ্য সরকার ও শাসক দলের লাগাতার সমালোচনার জেরে গ্রেফতার কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় এখন পুরুলিয়ায় পুলিশ হেপাজতে। কাগজেকলমে জেরা চলছে। আর এনিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

কংগ্রেস, বিজেপি, বামেদের বক্তব্য সরকারের সমালোচনা করায় কন্ঠরোধের চেষ্টা হচ্ছে। দরকারে মানহানির মামলা হতে পারত। তার বদলে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে।
পুরুলিয়ায় তৃণমূলের এক যুবনেতার অভিযোগের ভিত্তিতে গেপ্তার সন্ময়। আইপিসি 465, 469, 500,504, 505(1), IT act 66 ধারায় মামলা হয়েছে। আদালত দুদিনের পুলিশ হেপাজত দিয়েছেন।

বিরোধীরা কন্ঠরোধের তত্ত্বে প্রতিবাদ করছেন। আবার উল্টোমত হচ্ছে, সুবক্তা সন্ময় যে ধারাবাহিক সমালোচনা করছিলেন, তাতে যত না তথ্য, তার থেকে বেশি বিশেষণ। এমনকি চারপাশে সাধারণ আলোচনার বিষয়গুলিও তিনি খবরের ভঙ্গিতে উপস্থাপন করছিলেন। ফলে বিষয়টি শুধু সরকারের সমালোচনায় সীমাবদ্ধ থাকছিল না। এই জন্য শাসকদলের সমর্থকরা নির্দিষ্ট আইনে পুলিশে অভিযোগ শুরু করেন। যদিও একাংশের মতে, পুলিশি অভিযানে বাড়তি প্রচারের সুবিধে পেয়ে গেলেন সন্ময়। তিনি এরপর বিশেষণ বা যাচাই না করা তথ্য বাদ দিয়েও যদি সাধারণ উপস্থাপনা করেন, তাতেও লাভ পাবেন। এখন দেখার বিষয় শুধু পুরুলিয়ার মামলায় এই অভিযান শেষ হয় নাকি আরও মামলা যুক্ত হয়? একাংশ এটাও বলছে, সোশ্যাল মিডিয়ায় যার যা ইচ্ছে বলে যাওয়ার সুযোগ রয়েছে। তার অপব্যবহার করাও অনুচিত। এক একটি ধারণার উপর দাঁড়িয়ে পরিকল্পিত প্রচার চটজলদি দর্শক পেলেও তার নেতিবাচক দিক ভেবে আরও দায়িত্বশীল হওয়া উচিত। সন্ময়ের বক্তব্যে মাঝেমধ্যেই এই গন্ডি অতিক্রম করে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য দেখা গিয়েছে। তিনি বিশেষণগুলি এবং ধারণাপ্রসূত বিষয়গুলি এড়িয়ে তথ্যে সীমাবদ্ধ থাকলে সমস্যা এত জটিল হত না। NM

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...