Sunday, April 12, 2026

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবার কালীপুজোতে বারাসতের কেএনসি রেজিমেন্টের ভাবনা “হেরিটেজ অফ বেঙ্গল”

Date:

Share post:

বারাসতের বিখ্যাত কালীপুজোর মধ্যে যে নামটি প্রথমসারিতে থাকে, সেটি কেএনসি রেজিমেন্ট। এবার ৬০ বছরে পদার্পণ করছে কেএনসি রেজিমেন্ট। আর এই হীরক জয়ন্তী অর্থাৎ বিশেষ বছরে তাদের ভাবনা হেরিটেজ অফ বেঙ্গল”।

পুজো উদ্যোক্তারা জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার তারা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হেরিটেজ শিল্প অর্থাৎ কুটির শিল্পগুলিকে তুলে ধরেছে। তাই শিল্পী গৌরাঙ্গ কুইলার নিখুঁত শৈল্পিক নিদর্শন দেখা যাবে কেএনসি রেজিমেন্টের পুজোয়। যেখানে শিল্পী পাট,পাকাটি, পাটের দড়ির মত সরঞ্জাম ব্যবহার করে ডোকরা শিল্প নিদর্শন তুলে ধরছেন মণ্ডপে। অন্যদিকে, সাবেকিয়ানা পথ ছেড়ে এবার থেমে পা বাড়িয়েছে কেএনসি রেজিমেন্ট।

প্রতিমা এবং আলোকসজ্জাতেও চমক থাকছে কেএনসি রেজিমেন্টের। চন্দননগরের অভিনব আলো দিয়ে ভরিয়ে দেয়া হয়েছে গোটা গোটা কেএনসি রোড। আর থাকবে রীতি মেনে কুমোরটুলির মাটির প্রতিমা। তাই বারাসতের পুজো দেখতে গেলে আপনাকে কেএনসি রেজিমেন্টে একবার আসতেই হবে।

ছবি-প্রকাশ পাইন

আরও পড়ুন-টাকা না পেয়ে সমবায় ব্যাঙ্কে তালা

Related articles

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...