Saturday, June 27, 2026

মহারাষ্ট্রে ম্যাজিক ফিগার ছুঁয়েও চিন্তায় গেরুয়া শিবির

Date:

Share post:

সমীক্ষায় ইঙ্গিত ছিলই। সেই মতো মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি জোটকে পিছনে ফেলে জিতল বিজেপি-শিবসেনা জোট। তবে সেই হাওয়ায় বিজেপির দাপট বেশ কিছুটা কম। প্রভাব বাড়ছে শিবসেনার। রাজনৈতিক মহলের একাংশের মতে, আড়াই বছর করে দু’দলের মুখ্যমন্ত্রী করার প্রস্তাবও দিতে পারে শিবসেনা। এদিকে, বিজেপির কপালে চিন্তার ছাপ ফেলেছে কংগ্রেস-এনসিপি জোট। তাদের আসন সংখ্যা বেড়েছে।

এর পরিস্থিতিতে মহারাষ্ট্রে ক্ষমতার রাশ কার হাতে থাকবে? তা নিয়ে চাপ-পাল্টা চাপের খেলা চলতে পারে। নিজেদের আসন সংখ্যা কমে যাওয়া এবং বিরোধীদের আসন সংখ্যা বৃদ্ধি হওয়ায় শিবসেনার প্রস্তাব সহজে ফেলতে পারবে না বিজেপি। এরমধ্যে এনসিপির সঙ্গে শিবসেনা জোটে যেতে পারে বলেও ইঙ্গিত মিলিছে। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে শিবাসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, বিজেপি-শিবসেনা জোটই সরকার গড়ছে।

এই পরিস্থিতিতে মহারাষ্ট্র বিধানসভায় নির্বাচনের ফল কী, যার জোরে দর বাড়াচ্ছে শিবসেনা? মোট আসন সংখ্যা ২৮৮। গণনার শেষে দেখা যাচ্ছে, বিজেপি-শিবসেনা জোটের ঝুলিতে যাচ্ছে ১৫৯টি আসন। এর মধ্যে এখনও পর্যন্ত বিজেপি পেয়েছে ৯৭টি। কংগ্রেস-এনসিপি জোট পেয়েছে ৯৯।

আগের বারের বিধানসভা ও লোকসভা ভোটের ফলের প্রেক্ষিতে এবার ভোটের আগে কম আসনে প্রার্থী দেওয়ার শর্তে জোটে রাজি হয় শিবসেনা।
কিন্তু এবার আসন কমছে বিজেপির। তবে, শিবসেনা আসন সংখ্যা ধরে আছে। এই পরিস্থিতিতে বিজেপি তাদের দাবি না মানলে, বিরোধী জোটে সামিল হতে পারে শিবসেনা। সেক্ষেত্রে ক্ষমতা হাতছাড়া হবে গেরুয়া শিবিরের। এখন আঞ্চলিক দল হিসেবে শিবসেনাই ‘কি ফ্যাক্টর’ হয়ে উঠতে পারে বলে মত বিশেষজ্ঞ মহলের।

আরও পড়ুন-বিজেপির একমাত্র পুঁজি “ধর্ম” এবার কাজে আসেনি, দাবি সোমেনের

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...