Wednesday, May 27, 2026

দিওয়ালির শুভেচ্ছাতেও কেন্দ্রকে খোঁচা সোনিয়ার

Date:

Share post:

সদ্য দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আর সেই ফলাফলে অবাক শাসক-বিরোধী দুই পক্ষই। বিজেপি যেখানে সহজ জয় আশা করেছিল, সেখানে সরকার গঠন করতে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়েছে তাদের। আর দুই রাজ্যে প্রচারে সেভাবে নজরই দেননি কংগ্রেস হাইকম্যান্ড। অথচ দুই জায়গাতেই কংগ্রেসের ফল যথেষ্ঠ আশাব্যাঞ্জক। এমনকী, এক সময় ধারণা হয়, জেজেপি-র সাহায্যে হয়ত হরিয়ানায় সরকার গড়বে তারা। সেটা না হলেও, এই ফল যে হাত শিবিরকে যথেষ্ঠ অক্সিজেন দিয়েছে, তার প্রকাশ পাওয়া গেল কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি সোনিয়া গান্ধির দিওয়ালির শুভেচ্ছা বার্তায়। সেখানে তিনি লেখেন, সারা দেশ যখন আলোর উত্সনবে মেতেছে, তখন অন্ধকারে দিওয়ালি কাটাবেন দেশের কৃষকরা। কারণ কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সহায়ক মূল্য। কেন্দ্র যে সহায়ক মূল্য নির্ধারণ করেছে, তাতে অত্যন্ত সংকটে পড়েছেন কৃষকরা। কৃষকদের ফসলের ন্যায্য সহায়ক মূল্য দেওয়াই প্রকৃত রাজধর্ম বলেও মন্তব্য করছেন সোনিয়া। এমনকী, প্রধানমন্ত্রী কৃষকদের স্বার্থ দেখছেন না বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন – মন কি বাত’-এ মোদির মুখে অযোধ্যা মামলা

Related articles

দাদার লুকে রাজকুমার, ময়দানে নিজের বায়োপিকের শুটিংয়ে হাজির সৌরভ

সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া...

বিরোধী দলনেতার সঙ্গে দেখা না করে ‘সৌজন্য’ অধ্যক্ষের! ধর্নায় শোভনদেব-কুণাল

প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পরে একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত বিজেপির নতুন সরকার নিয়ে চলেছে। এবার নতুন করে ‘সৌজন্যে’র নজির...

বৃহস্পতিবার পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে কর্ণাটক সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ক্রমবর্ধমান চাপের মুখে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) দলত্যাগ...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত

FIR খারিজের আবেদন জানিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattipadhyay)। টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা-পরিচালক...