Sunday, April 12, 2026

শিবসেনাকে খোঁচা বিজেপির ‘নতুন বন্ধু’ চৌতালার!

Date:

Share post:

হরিয়ানায় সদ্য সরকার গঠনে বিজেপিকে সমর্থন দিয়েছে জেজেপি। উপমুখ্যমন্ত্রী হয়েছেন জেজেপি বিধায়ক দুষ্মন্ত চৌতালা। এবার গেরুয়া শিবিরের সেই বিপদের বন্ধু চৌতালার মুখেই শোনা গেল নতুন কটাক্ষ। তাও আবার বিজেপির অতি পুরনো শরিক শিবসেনার উদ্দেশে। জোটধর্ম পালনের নীতিকথা শুনিয়ে মহারাষ্ট্রের হিন্দুত্ববাদী দলকে খোঁচা দিলেন পদ্মশিবিরের নতুন বন্ধু চৌতালা।

শিবসেনাকে কটাক্ষ করে হরিয়ানার উপমুখ্যমন্ত্রী ও জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালা বলেন, মাত্র এগারো মাসের দল আমাদের। তারপরেও আমরা রাজ্যের স্বার্থে দায়িত্বশীল আচরণ করেছি। কীভাবে জোটধর্ম পালন করতে হয় তা আমরা জানি। যারা অনেক পুরনো দল তাদের উচিত জোট রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা। অন্যকে দোষারোপ করে জোটধর্ম রক্ষা করা যায় না।

 

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...