Saturday, April 18, 2026

সাকিবের পাশে দাঁড়ালেন হাসিনা

Date:

Share post:

প্রধানত বাংলাদেশের অলরাউন্ডার হিসেবে পরিচিত সাকিব আল হাসান। কিন্তু তাঁকে নিয়েই এই মুহূর্তে সরগরম বাংলাদেশের ক্রিকেটমহল থেকে গোটা ক্রিকেট বিশ্ব। ম্যাচ গড়াপেটার প্রস্তাব গোপনের অভিযোগে আইসিসির শাস্তির মুখে সাকিব। কিন্তু তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাকিব প্রসঙ্গে হাসিনা জানিয়েছেন, ‘এটা পরিষ্কার যে সাকিব একটা ভুল করেছে। ও নিজে সেটা বুঝতেও পেরেছে। এক্ষেত্রে আইসিসি একটা সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আলাদা করে কিছুই করার নেই। তবে আমি এটা বলতে পারি, যে সারা বিশ্বের ক্রিকেটমহলে আমাদের দেশের ক্রিকেটারদের একটা আলাদা পরিচিতি আছে। আমি নিশ্চিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের পাশেই থাকবে।’

তবে সাকিবের পাশে থাকলেও বাংলাদেশ ক্রিকেটাররা যে ধর্মঘটের ডাক দিয়েছিলেন, তা একেবারেই সমর্থন করেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন – কোহলিদের বিরুদ্ধে দল ঘোষণা বাংলাদেশের

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...