Sunday, April 12, 2026

পঞ্চাশোর্ধ সুপুরুষ চাই!

Date:

Share post:

দিন বদলেছে, মুক্ত হওয়া লাগছে চিরাচরিত ধ্যানধারণায়। পুরনো অচলায়তনের পাঁচিল ভেঙে এখন সাহসী হতে পারছে সমাজ। তাই অনলাইনে পাত্র-পাত্রী খোঁজার বিষয়েও ব্যতিক্রম চোখে পড়ে। যেমন ব্যতিক্রমী আস্থা ভার্মা। তিনি পাত্র খুঁজছেন। একজন মহিলা পাত্র খুঁজছেন এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু কার জন্য খুঁজছেন? মেয়ে, ভাইঝি, বোনঝি নাতনি, দিদি, বোন কারও জন্য নয়। পাত্র খুঁজছেন নিজের মায়ের জন্য। এর জন্য রীতিমতো কিছু শর্ত দিয়েছেন তিনি। পাত্রকে সুপুরুষ হতে হবে, বয়স পঞ্চাশের বেশি হতে হবে, প্রতিষ্ঠিত এবং অবশ্যই নিরামিষাশী হতে হবে। মদ্যপান বা ধূমপান নৈব নৈব চ। পাত্রের খোঁজে টুইট করেছেন আস্থা। সঙ্গে ‘পাত্রী’ মায়ের ছবিও দিয়েছেন।

নিজের বিয়ের পর একা মা কী করে থাকবেন-এই চিন্তাই ভাবিয়েছে আস্থাকে। আর সেই কারণেই নিজে শ্বশুরবাড়ি যাওয়ার আগে বাড়িতে মায়ের জন্য একজন অভিভাবক চান তিনি। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তাঁর টুইট লাইক করেছেন 23 হাজার মানুষ। শেয়ারও হয়েছে সেটি। আস্থার দৃষ্টান্তকে সামনে রেখে আগামী দিনে সমাজে এই বদল চোখে পড়বে তো? নাকি পণের জন্য অকালে ঝরে যেতে হবে নববধূদের?

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...