Saturday, June 13, 2026

ক্রিকেটার নয়, সাংসদ হিসাবে গোলাপি টেস্টের সাক্ষী থাকবেন বাংলাদেশের এই প্রাক্তন অধিনায়ক

Date:

Share post:

কলকাতার ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক গোলাপি টেস্ট। আর সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ক্রিকেটের নন্দনকাননে হাজির থাকছেন প্রতিবেশী প্রতিপক্ষ ভারত ও বাংলাদেশের রাষ্ট্রনেতা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার-সহ অন্যান্য সেলিব্রিটিরা।

কলকাতায় এই দিনরাতের টেস্টে আমন্ত্রণ পেয়েছেন ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলা বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ইডেনে থাকছেন মাশরাফি বিন মুর্তজাও। যদিও দেশের জার্সিতে অভিষেকের এক বছর পর টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। তবে ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে মাশরাফি ক্রিকেটার নয়, হাজির থাকবেন একজন সাংসদ হিসেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে থাকবেন মাশরাফি। দিনরাতের এই ঐতিহাদিক টেস্ট উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাশরাফির সঙ্গে থাকছে তাঁর পরিবারও। বৃহস্পতিবারই সকালে চলে আসছেন তিনি। টেস্টে ধারাভাষ্য দেওয়ার আমন্ত্রণও পেয়েছিলেন ৩৬ টেস্টে ৭৮টি উইকেটের মালিক মাশরাফি।

আরও পড়ুন-গোলাপি টেস্টের আগে বারুইপুরে বিরাট! ভারত অধিনায়ক এলেন, দেখলেন, জয় করলেন

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...