Saturday, June 13, 2026

ফের মুঘলদের নিয়ে নয়া ঐতিহাসিক তথ্য দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আবার বোমা ফাটালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। শুধু বোমা ফাটানোই নয়, তিনি এমন এমন ইতিহাস তুলে ধরছেন, ভূভারতেও কেউ শোনেননি। এবার তিনি বললেন ত্রিপুরার শিল্পকে ধ্বংস করতে ফন্দি করেছিল মুঘল সম্রাটরা। বিস্ফোরণে উড়িয়ে দিতে চেয়েছিল এখানকার সমস্ত শিল্পকলা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে নেটিজেনদের মধ্যে কৌতুক লক্ষ্য করা গিয়েছে।

মঙ্গলবার আগরতলার ধলেশ্বরে শারদ সম্মান ২০১৯ পুরস্কার দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুঘলদের এমন ইতিহাসের কথা শুনিয়ে থেমে থাকেননি তিনি।বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ত্রিপুরার সৌন্দর্য সংস্কৃতি মানুষের কাছে তুলে ধরা দরকার রয়েছে। প্রত্যেকদিন যদি ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে প্রত্যেক অন্তত মানুষ পাঁচটি করে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাহলে বিশ্বজুড়ে তার প্রচার হবে। ত্রিপুরার বিখ্যাত মন্দির মাতাবাড়ি সম্বন্ধে বিপ্লবের বক্তব্য, মাতাবাড়ি এতই জাগ্রত যে কচ্ছপরা নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে মন্দির পর্যন্ত হেঁটে আসত। এই বিষয়টি মানুষকে জানালে রাজ্য সম্বন্ধে মানুষের আকর্ষণ আরও বাড়বে।

আরও পড়ুন-ফিতে কেটে ব্রিজের উদ্বোধন সাবিত্রীর

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...