Sunday, June 21, 2026

প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, স্কুল চত্বরে উত্তেজনা

Date:

Share post:

প্রধান শিক্ষকের স্কুলে যাওয়া নিয়ে চরম উত্তেজনা, ভাঙচুর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ডিবিএস হাইমাদ্রাসায়। অভিযোগ, মাস ছয়েক ধরে প্রধান শিক্ষক যথাসময়ে স্কুলে আসেন না। একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

বৃহস্পতিবার, প্রশাসনের সহযোগিতায় স্কুলে পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ছাত্রদের উপর লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী জখম হয়। পরে সামশেরগঞ্জ থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...