Saturday, June 27, 2026

মাইনাস ২৬.৭ডিগ্রি! বরফের চাদরে কাশ্মীর-লাদাখ-দ্রাস-লেহ

Date:

Share post:

বরফের চাদরে ঢাকা পড়েছে জম্মু-কাশ্মীর। বেহাল রাস্তা, উপত্যকা। মঙ্গলবার তাপমাত্রা এক ধাক্কায় নেমে যায় হিমাঙ্কের নিচে। বুধবার তা নেমে যায় হিমাঙ্কের নীচে। মৌসম ভবন বলছে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। এ বছরে এটাই আপাতত রেকর্ড। রোদ ঝলমলে। কিন্তু তাপমাত্রা কমছে পাল্লা দিয়ে। লাদাখ হিমাঙ্কের নীচে। জলের পাইপ জমে বরফ। গত ৮তারিখেও একই ঘটনা ঘটেছিল। গুলমার্গে তাপমাত্রা মাইনাস ১০.২ ডিগ্রি সেলসিয়াস। অমরনাথ যাত্রীদের বেসক্যাম্প পহেলগাঁওতেও তাপমাত্রা নেমেছে মাইনাস ১০.৮ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ কাশ্মীরে এটাই সবচেয়ে শীতলতম স্থান। কাজিগুন্ডে মাইনাস ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কোকেরনাগে মাইনাস ৬ডিগ্রি সেলসিয়াস। কুপওয়ারাতে মাইনাস ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। লেহ-লাদাখে মাইনাস ৯.৯ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা নেমেছে মাইনাস ১৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। দ্রাস অঞ্চলে তাপমাত্রা মাইনাস ২৬.৭ডিগ্রি সেলসিয়াস। আপাতত জম্মু-কাশ্মীরে চিল্লাই-কিলান। শুষ্ক এই সময় সবচেয়ে কঠিন সময়। প্রায় ৪০দিন থাকে। যখন-তখন তুষারপাত হয়। আর পারদ নামে লাফিয়ে। বছর শেষ অবধি এই আবহাওয়া চলবে বলে মৌসম ভবনের খবর।

আরও পড়ুন-নোবেলজয়ী ‘ঘরের ছেলে’কে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...