Tuesday, June 23, 2026

ঢাকায় এই প্রথম পুরনিগমের ভোটগ্রহণ চলছে ইভিএমে

Date:

Share post:

আঁটসাঁটো নিরাপত্তার মধ্যে ঢাকায় চলছে পুরনিগমের ভোটগ্রহণ। শনিবার সকাল আটটায় শুরা হয়েছে, চলবে বিকেল চারটে পর্যন্ত।এবারই প্রথম পুরো ভোটগ্রহণ প্রক্রিয়াটি হচ্ছে EVM-এ।ফলে সাধারণ ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ দেখতে পাওয়া যাচ্ছে।
ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।এছাড়া ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। ঢাকা উত্তরের বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল গুলশানে এবং আওয়ামী প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা।
ঢাকা উত্তর ও দক্ষিণ পুরনিগমের মোট ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। হিংসাত্মক ঘটনা এড়াতে প্রায় ৫০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঢাকার নাগরিকদের ছবি-সহ পরিচয়পত্র নিয়ে রাস্তায় বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।শুক্রবার রাতে শহরজুড়ে তল্লাশি চালিয়ে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘সমস্ত পুলিশকর্মীকেই নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। কোনওভাবে যাতে তাঁরা পক্ষপাতমূলক আচরণ না করেন সে বিষয়েও সর্তক করা হয়েছে। প্রকৃত ভোটারদের যাতে ভোট দিতে কোনও অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।’

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...