Tuesday, June 16, 2026

এটা দিল্লি নয় এখানে দাঙ্গা চাই না ভাত চাই সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“দাঙ্গা চাই না, ভাত চাই, উত্তরপ্রদেশ-দিল্লি চাই না”- মঙ্গলবার কালিয়াগঞ্জের সভা থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দেন, দিল্লিতে যা হচ্ছে বাংলায় তা হবে না। তিনি স্পষ্ট বুঝিয়ে দেন বাংলার মাটিতে হিংসা করতে দেবে না রাজ্য সরকার। দিল্লির ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন মমতা।

একইসঙ্গে মহিলাদের প্রতি তিনি বার্তা দেন, রান্নাঘরের হাতা-খুন্তি নিয়ে জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
এদিন, প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে তৃণমূল প্রার্থীদের উপ-নির্বাচনে জয়ী করার জন্য জেলাবাসীকে ধন্যবাদ জানান নেত্রী। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সুর ছড়ান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, “কেউ নাগরিকত্ব কাড়তে পারবে না। আমরা সবাই নাগরিক। নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই”। বিজেপির কথায় মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। যেকোনো বিপদে ‘দিদি’কে পাশে পাওয়া যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। কালিয়াগঞ্জের কাছেই বাংলাদেশ সীমান্ত। সুতরাং এই অঞ্চলে সিএএ- এনআরসি নিয়ে আলোচনা চলবে এটাই মাথায় রেখেই এদিন এই কথা জানান মমতা।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...