Monday, April 6, 2026

ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের সুখবর দিল এসবিআই

Date:

Share post:

ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর। বিরাট ক্ষতিতে চলা এই ব্যাঙ্কের ৪৯% শেয়ার কিনে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শনিবার স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার জানান, আপাতত ইয়েস ব্যাঙ্কের এই শেয়ার কিনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টাকার অঙ্কে ২৪৫০ কোটি টাকা। কিন্তু এই শেয়ারগুলি কী করা হবে? রজনীশ কুমার জানিয়েছেন, ইতিমধ্যে এই শেয়ার কেনার জন্য অনেকেই আগ্রহ দেখিয়েছেন। বেশ কিছু সংস্থা ৫% শেয়ার কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তবে এ ব্যাপারে সরকারিভাবে সিদ্ধান্ত জানানো হবে সোমবার। এই সিদ্ধান্তে গ্রাহকদের যে অনেকটাই স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন-ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতার বাড়িতে ইডি হানা

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...