Saturday, June 27, 2026

বিনা চিকিৎসায় করোনা রোগীর মৃত্যু পাকিস্তানে, ভাইরাল ভিডিও

Date:

Share post:

করোনা বিরুদ্ধে লড়াই করছে প্রতিটি দেশ। এই অবস্থায় লজ্জাজনক উদাহরণ সামনে এনেছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের লাহোরের মিও হাসপাতালে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, চিকিৎসকদের অবহেলা এবং গাফিলতিতে ওই রোগীর মৃত্যু হয়েছে।

অভিযোগ, করোনা আক্রান্ত ব্যক্তি সারারাত ধরে কষ্টে চিৎকার করছিলেন। অথচ, কোনও চিকিৎসকই তাঁর দেখভাল করেনি। এক ভিডিওতে দেখা যাচ্ছে করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া ওই ব্যক্তির হাত বাঁধা অবস্থায় রয়েছেন এবং চিৎকার করছেন। তাঁকে দেখে ওই ওয়ার্ডের অন্য রোগীরাও চিৎকার করলেও কোনও ডাক্তার উপস্থিতি হননি। শেষে ওই রোগীর মৃত্যু হয়।
ইতিমধ্যে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিও। নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনরা।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...