Saturday, June 13, 2026

আজ থেকে সংযুক্ত হচ্ছে দেশের দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

Date:

Share post:

পূর্বঘোষণা অনুসারে আজ ১ এপ্রিল ২০২০ থেকেই সংযুক্ত হচ্ছে দেশের অন্যতম দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গত বছরের অগাস্টেই এই সংযুক্তিকরণের ঘোষণা করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। যদিও মনে করা হচ্ছিল, কোভিড-১৯ এর বিশ্ব-মহামারির পরিস্থিতিতে সরকার এই সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে পিছোতে পারে। এদিনের ব্যাঙ্ক সংযুক্তিকরণের পর ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা বর্তমানে হবে ১২। কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুসারে দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্ত হয়ে চারটিতে পরিণত হবে। অপেক্ষাকৃত বড় ও শক্তিশালী ব্যাঙ্কগুলির সঙ্গে তুলনায় রুগ্ন ও ছোট ব্যাঙ্কগুলিকে যুক্ত করে সামগ্রিকভাবে ব্যাঙ্কিং সেক্টর তথা ব্যাঙ্কিং পরিষেবাকে আরও উন্নত করাই সরকারের ঘোষিত লক্ষ্য। তবে ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলি এই সংযুক্তির বিরোধিতা করেছে।

আজকের সংযুক্তিকরণের সার্বিক চিত্র একনজরে দেখে নেওয়া যাক।

1) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হচ্ছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স। এই তিনটি ব্যাঙ্ক সংযুক্ত হলে তা হবে স্টেট ব্যাঙ্কের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

2) সিন্ডিকেট ব্যাঙ্ক সংযুক্ত হচ্ছে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে।

3) ইন্ডিয়ান ব্যাঙ্ক যুক্ত হচ্ছে এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে।

4) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে জুড়ছে অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক।

5) দশটি ব্যাঙ্ক এইভাবে যুক্ত হওয়ার পর চারটি ব্যাঙ্কে পরিণত হবে। গ্রাহকরা আগের মতই সমস্ত সুযোগসুবিধা পাবেন।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...