Sunday, June 7, 2026

লকডাউনে বাংলা দূরদর্শনে ফিরছে “আবার যখের ধন”

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। গৃহবন্দি আট থেকে আশি। প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে সমস্যায় পড়েছেন। স্কুল-টিউশন-পার্ক-খেলার মাঠ বন্ধ থাকায় প্রভাব পড়েছে বাচ্চাদের মনেও।

তাই সবদিক বিবেচনা করে সকলের মনকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করছে প্রসার ভারতী। তাই আবার দূরদর্শনের পর্দায় নস্টালজিয়া। লকডাউনের মধ্যেই ফের অভিযানে নামতে চলেছে কুমার আর বিমল। অর্থাৎ, ফের সম্প্রচারিত হতে চলেছে ‘আবার যখের ধন’। দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, পীযূষ গঙ্গোপাধ্যায়, তরুণকুমার, জ্ঞানেশ মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক শনিবার থেকে দেখানো শুরু হবে ডিডি বাংলায়।

প্রসঙ্গত, এর ইতিমধ্যেই দুরদর্শনে (ন্যাশনাল) সম্প্রচার করছে রামানন্দ সাগরের রামায়ণ, রঞ্জিত কাপুরের ব্যোমকেশ বক্সি, শাহরুখ খানের সার্কাস, মুকেশ খান্নার শক্তিমান।

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...