Sunday, April 12, 2026

হিমাচলে আটকে পড়েছে ‘গোপাল ভাঁড়’

Date:

Share post:

বেড়াতে গিয়ে হিমাচলে আটকে পড়েছে গোপাল ভাঁড়। তবে, কৃষ্ণনগরের নয়, এই গোপাল ভাঁড় উত্তরপাড়ার বাসিন্দা। বাংলা সিরিয়াল ‘গোপাল ভাঁড়’-এর মুখ্য চরিত্র রক্তিম সামন্ত বাবা, মা, দাদু, দিদা সহ সাতজন মিলে হিমাচলে বেড়াতে গিয়েছিলেন। লকডাউনের জেরে সেখানের এক হোটেলে তাঁরা আটকে পড়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়ি ফেরার আর্জি জানিয়েছে রক্তিমের পরিবার। তার বাবা রাজীব সামন্ত ফেসবুকে বাড়ি ফেরার ব্যবস্থা করার আবেদন জানান মুখ্যমন্ত্রীর কাছে।

রাজীবের অভিযোগ,হিমাচল সরকারের কাছে কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছে না।থাকা খাওয়ার, খরচ নিজেদেরই বহন করতে হচ্ছে।
গত ১৬ মার্চ রাজধানী এক্সপ্রেসে রওনা হয়ে ১৮ তারিখ মানালি পৌঁছায় উত্তরপাড়ার সামন্ত পরিবার। ২২ তারিখ জনতা কার্ফুর দিন তাঁদের হোটেল খালি করতে বলা হয়। রাত দশটায় বেরিয়ে গভীর রাতে তাঁরা হিমাচলের মান্ডিতে পৌঁছন।সেখান থেকে পরদিন দিল্লি গিয়ে ২৫ তারিখ তাঁদের বিমানে ফেরার টিকিট ছিল। কিন্তু ২৪ তারিখ রাত থেকে লকডাউন হয়ে যাওয়ায় আর ফিরতে পারেননি তাঁরা।ফেসবুকে এই আবেদন দেখে উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, যে সমস্ত পর্যটকরা ভিন রাজ্যে আটকে পড়েছেন তাঁদের জন্য পরিকল্পনা করা হচ্ছে। দ্রুত তাঁদের ফিরিয়ে আনা হবে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...