Saturday, June 27, 2026

পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে না ফেরার নির্দেশ যোগী সরকারের

Date:

Share post:

মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে শোকস্তব্ধ দেশবাসী। লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিক বা তাঁদের পরিবারের সদস্যরা কেউ যেনো হেঁটে না ফেরেন সেদিকে নজর দিলেন যোগী আদিত্যনাথ। গোটা বিষয়টি দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর অফিসের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, দিল্লির মতো বড় শহরগুলি থেকে এই সময়ে উত্তরপ্রদেশের বাড়িতে যেনো কোনও পরিযায়ী শ্রমিক হেঁটে না আসেন। তাঁদের ফিরিয়ে আনার জন্য রাজ্য প্রশাসন চেষ্টা করছে। তবে রাজ্য সরকারের নির্দেশের পরেও দিল্লি এবং নয়ডা থেকে ১৭২ জন শ্রমিক পায়ে হেঁটে উত্তরপ্রদেশে ফেরার চেষ্টা করেন। লখনউ থেকে ৫১৪ কিলোমিটার দূরে পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দশহরের কাছে একটি হাইওয়ের উপর তাঁদের আটকে দেয় পুলিশ। সেখানে তাঁদের খাবার খাইয়ে স্থানীয় একটি কলেজে থাকার ব্যবস্থা করে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার ফিরোজাবাদ শহরেও দিল্লি, হরিয়ানা ও রাজস্থান থেকে পায়ে হেঁটে আসা বহু শ্রমিককে আটকে দেওয়া হয়। নীতীন গোস্বামী নামে এক শ্রমিক জানান, ” স্ত্রী ও দুবছরের সন্তানকে নিয়ে রাজস্থান থেকে হেঁটে আসছিলাম। প্রায় ১০০ কিলোমিটার হেঁটে এসে একটি ট্রাক দেখতে পাই। ১০ কিলোমিটার রাস্তার জন্য মাথাপিছু ১০০ টাকা ভাড়া নেন ট্রাকচালক। কিন্তু পুলিশ পথ আটকায়। এমনকী আমাদের পেট ভরে খেতেও দেওয়া হয়নি।”

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...