Thursday, June 25, 2026

স্যুটকেসের উপর ঘুমন্ত শিশু, দড়ি দিয়ে টেনে পথ হেঁটে ফিরছেন মা

Date:

Share post:

লকডাউনের পর থেকেই সমস্যায় পড়েছেন একাংশের মানুষ। তাঁদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। এবার এমনই এক পরিযায়ী শ্রমিকের দুর্দশার ছবি ফুটে উঠল। পথের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে ছোট ছেলে। কোনও রকমে স্যুটকেসের উপরেই ঘুমোচ্ছে সে। আর সেই স্যুটকেস দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে হাঁটছেন মা।

পাঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন ওই মহিলা।ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রা জেলায়। তিনি ফিরছিলেন উত্তরপ্রদেশের ঝাঁসিতে। ৮০০ কিলোমিটার পথ পায়ে হেঁটেই ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। তার মধ্যেই সামনে এসেছে মা এবং সন্তানের এই ছবি। স্যুটকেস আঁকড়ে কোনও রকমে তার উপর ঘুমিয়ে পড়েছে তাঁর সন্তান। সেই স্যুটকেস টেনে নিয়ে যাচ্ছেন মা। তবে স্যুটকেস ও বাচ্চার ওজন টানতে গিয়েও গতি কমেনি। বরং বাড়ি ফেরার জেদ চেপে বসেছে। হাঁটতে হাঁটতেই সংবাদমাধ্যমকে জানালেন পাঞ্জাব থেকে ঝাঁসি যাচ্ছেন তাঁরা।

এই ভিডিও সামনে আসতেই দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি আবারও স্পষ্ট হয়েছে। কখনও সন্তান কোলে কখনও বা পথ পেরোতে গিয়ে সন্তানের জন্ম দিয়েছেন পরিযায়ী শ্রমিক মা। কিন্তু জেদ থেমে থাকেনি। ভিন রাজ্য থেকে নিজের বাড়ি ফিরতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অনেকেই। কেন্দ্র শ্রমিক স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করলেও আদৌ তা পর্যাপ্ত কি না তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...