Saturday, April 4, 2026

সুপার সাইক্লোন : মুখ্যমন্ত্রীকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

সুপার সাইক্লোন প্রায় বাংলার ঘাড়ে৷ এ রাজ্যেই ঝাঁপিয়ে পড়া কার্যত সময়ের অপেক্ষা৷ এবার সম্ভবত সুপার সাইক্লোনের টার্গেট পশ্চিমবঙ্গ ৷ ভয়াবহ এই বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গকে সবরকম সাহায্যের অঙ্গীকার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীকে ফোন করে এই বিপর্যয় মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

রাজ্যের সুপার সাইক্লোন পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুজনের৷ কেন্দ্রের সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, রাজ্য চাইলে কেন্দ্রের ত্রাণ তৈরি আছে৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর পরেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও ফোনে কথা বলেছেন এবং সুপার সাইক্লোন আমফানের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...