Thursday, June 25, 2026

উপকূলে আছড়ে পড়ার সময়ে শক্তি ক্ষয় হবে আমফানের

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফান আগামী ৬ ঘণ্টায় বেশ কিছুটা শক্তি হারাবে। মঙ্গলবার সকালে দিল্লির মৌসম ভবন এমনটাই পূর্বাভাস দিয়েছে। একই কথা জানান, আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দোপাধ্যায়।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, উপকূলে আছড়ে পড়ার সময় যে কোনও ঘূর্ণিঝড়ের শক্তি ক্ষয় হয়। আমফানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তবে আমফানের ভয়াবহতা সম্পর্কেও সতর্ক করেছেন তিনি।

দিঘা ও সুন্দরবনের কাছ থেকে অতিক্রম করার সময় এই সুপার সাইক্লোন আমফানের তীব্রতা ভয়ঙ্কর হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। তবে উপকূলে আছড়ে পড়ার সময় শক্তি বেশ খানিকটা ক্ষয় হবে। দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকা বরাবর ৯টি বিপর্যয় মোকাবিলা দলকে রাখা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, কাকদ্বীপ ও ক্যানিং মহকুমা এলাকায় ৫টি এনডিআরএফ টিম ও ৪টি এসডিআরএফ টিম মোতায়েন করা হচ্ছে। ঘোড়ামারা, মৌসুনি, জি-প্লট, গোসাবার ছোট মলখালি দ্বীপে মোতায়েন করা হচ্ছে ৪টি এসডিআরএফ টিমকে।

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...