Saturday, June 20, 2026

৪০০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার কলকাতা বিমানবন্দরে

Date:

Share post:

এবার ৪০০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার কলকাতা বিমানবন্দরে। আগামী বৃহস্পতিবার থেকে পুরোপুরি ভাবে চালু হবে কলকাতা বিমানবন্দর। তার আগেই কলকাতা বিমানবন্দরের পুরানো টার্মিনালে তৈরি করা হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার৷

বিমানবন্দর সূত্রের খবর, বিমান চলাচল শুরু হওয়ার পর যে সকল যাত্রীর মধ্যে কোভিডের লক্ষণ দেখা যাবে তাদের ওই কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে৷ ৪০০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হচ্ছে কলকাতা বিমানবন্দরের পুরোনো টার্মিনালে৷ আপাতত বিমানবন্দরের এই কোয়ারেন্টাইন সেন্টারে সমস্ত রকমের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। যাতে কোন যাত্রীকে সমস্যার সম্মুখীন না হতে হয়।

প্রসঙ্গত, দু’মাসের দীর্ঘ অপেক্ষা শেষে সোমবার থেকে চালু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ আটকে পড়েছিলেন। ঘরোয়া বিমান পরিষেবা চালু হতেই আটকে পড়া মানুষজন গন্তব্যে ফিরবেন বলে আগে ভাগে টিকিট কেটে রেখেছিলেন। তবে বেশ কিছু বিমান বাতিল ঘোষণায় রীতিমতো হতাশ যাত্রীরা।

তবে কলকাতা বিমানবন্দরের এমন পদক্ষেপ রীতিমতো নজর কেড়েছে সকলের।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...