Saturday, June 20, 2026

প্রভু চিরঘুমের দেশে, তবুও ঠায় তিন মাস অপেক্ষায় পোষ্য

Date:

Share post:

মারণ নভেল করোনাভাইরাস এখনও পর্যন্ত কয়েক লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। কিন্তু যেসব অবলা প্রাণীগুলির প্রভুরা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কী অবস্থা তাদের এখন? ঠিকভাবে বেঁচে আছে তো তারা? এমনই এক ঘটনা ঘটেছে চিনের উহানে। তিন মাস আগে এক সাত বছরের কুকুরের প্রভু করোনা আক্রান্ত হয়ে মারা যায় উহানের এক হাসপাতালে। কুকুরটি এখনও সেখানে অপেক্ষারত।

কুকুরটির নাম জায়ো-বায়ো। গত তিন মাস ধরে তার মালিকের অপেক্ষায় রয়েছে। কিন্তু সে জানে না যে তার মালিক আর কখনোই ফিরবে না। নেট দুনিয়ায় কুকুরটির প্রতীক্ষার ছবি ভাইরাল।

সূত্রের খবর, সাত বছরের জায়ো-বায়ো প্রায় তিন মাস ধরে চিনের উহান শহরের তাইকাং হাসপাতালে অপেক্ষায় রয়েছে তার মালিকের। তার মালিক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচ দিনের মধ্যে মারা যান। কিন্তু সে খবর আজও জানে না জায়ো-বায়ো।

এরপর এমন করুণ দৃশ্য দেখে চোখে জল নেটিজেনদের। সেখানকার এক মহিলা তাকে দেখভাল করার সিদ্ধান্ত নিয়েছেন। কুকুরটিকে হাসপাতাল থেকে বারবার বের করে দেওয়া হলেও সে যায়নি অন্যত্র। মালিকের প্রতীক্ষায় বসে থেকেছে দিনের পর দিন।

হাসপাতাল কর্তৃপক্ষ বহু রোগীর কাছ থেকে ঐ কুকুরটির বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর জায়ো-বায়োকে তুলে দেওয়া হয়েছে ‘উহান স্মল অ্যানিম্যাল প্রোটেকশন অ্যাসোসিয়েশন’-এর হাতে। তবে আবারো সেই অপেক্ষা, আবারো যদি কোনও সহৃদয় পশুপ্রেমী এসে নিয়ে যাবেন জায়ো-বায়োকে।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...