Saturday, June 20, 2026

করোনার বলি রাজীব গান্ধী হত্যার ভবিষ্যদ্বাণী করা বিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা

Date:

Share post:

এবার করোনার বলি হলেন খ্যাতনামা জ্যোতিষী বেজান দারুওয়ালা। আজ, শুক্রবার গুজরাতের আমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বেজান দারুওয়ালা পারিবারিক সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ার আগে বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এরপর তাঁর শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

এরপরই তাঁকে বভর্তি করা হয় হাসপাতালে। শুরু থেকেই আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন বেজান দারুওয়ালা। ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সাড়া দেননি বার্ধক্যজনিত একাধিক রোগে আক্রান্ত বেজান দারুওয়ালা।

দীর্ঘ জ্যোতিষ চর্চায় বিশ্বজুড়ে একাধিক ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিয়েছিলেন তিনি। উল্লেখযোগ্য হলো- রাজীব গান্ধীর হত্যা, সঞ্জয় গান্ধীর দুর্ঘটনা, অটলবিহারী বাজপেয়ীর ও মোরারজি দেশাইয়ের প্রধানমন্ত্রী হওয়া। নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার ভবিষ্যদ্বাণীও আগেই করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে দেশের সর্বত্র।

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...