Friday, June 26, 2026

লকডাউনে বাতিল বিয়ের ভোজ, পরিবর্তে সাহায্য নবদম্পতির

Date:

Share post:

করোনা সংক্রমণের জেরে রুটিরুজিতে টান পড়েছে বহু মানুষের। কার্যত অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এই অবস্থায় বিয়ে উপলক্ষ্যে কোনও অনুষ্ঠান করেনি মণ্ডল পরিবার। বিয়ের খাওয়া-দাওয়ার অনুষ্ঠান বাতিল করে খাদ্য সামগ্রী বিলি করেন রাজারহাট যাত্রাপুর তল্লিতলার মণ্ডল পরিবার। ১০০ জনের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী।

গত ৪ মাস আগে সম্বন্ধ করে ১৭ এপ্রিল বিয়ে ঠিক হয়। কিন্তু লকডাউনের জেরে পিছিয়ে যায় বিয়ে। শেষমেষ মনোজ মণ্ডলের সঙ্গে পাপড়ি সরকারের ৩১ মে বিয়ে হয়। এদিকে করোনা আবহে অনুষ্ঠান বাড়িতে জামায়াতের ক্ষেত্রে সংখ্যা বেঁধে দিয়েছে সরকার। সেই অনুষ্ঠান বাতিল করে বুধবার নিম্নবিত্তদের হাতে চাল, ডাল, তেল, নুন, সোয়াবড়ি, আলু, পেঁয়াজ তুলে দেন নবদম্পতি।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...