Wednesday, June 24, 2026

লোকাল ট্রেন চালুর দাবিতে হতে পারে যাত্রী-বিক্ষোভ, নিরাপত্তা চেয়ে চিঠি পূর্ব রেলের

Date:

Share post:

পূর্ব ঘোষণা মতো আজ, সোমবার থেকেই ‘স্বাভাবিক’ ছন্দে ফিরছে বাংলা, কলকাতা৷ জনজীবনকে লকডাউনের আগের পরিস্থিতিতে ফেরাতে রাজ্য সরকারও যত বেশি সম্ভব সরকারি বাস নামাচ্ছে। বাড়ছে ফেরি সার্ভিস।

তবে বড় একটা সমস্যাও আছে৷ এখনও লোকাল ট্রেন বা মেট্রো পরিষেবা চালু নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। লোকাল ট্রেন ও মেট্রো চালানোর ব্যাপারে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই৷ তাই ট্রেনের নিত্যযাত্রীদের বিকল্প যানবাহনেই যাতায়াত করতে হবে। কলকাতার মেট্রো রেল কর্মব্যস্ত দিনে গড়ে প্রায় ৭ লক্ষ যাত্রীভার নিজের কাঁধে নেয়। সেই ‘লাইফ লাইন-ও বন্ধ থাকছে। চলবে না লোকাল ট্রেনও৷ লোকাল ট্রেনে শহরতলি থেকে প্রচুর সংখ্যক সরকারি-বেসরকারি চাকরিজীবী কলকাতায় যাতায়াত করেন। সেই লোকাল ট্রেন ৩০ জুন পর্যন্ত বন্ধ।

এদিকে, পূর্ব রেল কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছে
রেল পুলিশের কাছে৷ এর কারন, যাত্রীরা লোকাল ট্রেন এখনই চালু করার দাবিতে হাওড়া-শিয়ালদহ স্টেশন অথবা বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখালে বা রেলকর্মীদের আনার ট্রেনে উঠে পড়ার চেষ্টা করলে তা সামাল দেওয়া দিতে রেল পুলিশের প্রয়োজন। না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করে রেল পুলিশের সুপারকে চিঠি দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...