Friday, June 19, 2026

বনশালির ছবিতে না করে দেন সুশান্ত নিজেই! পুলিশি জিজ্ঞাসাবাদে দাবি পরিচালকের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় সোমবার পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে জেরা করে মুম্বই পুলিশ। সোমবার দুপুরে প্রায় ৩ ঘণ্টা ধরে বান্দ্রা থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মুম্বই পুলিশের ডিজি অভিষেক ত্রিমুখে সান্তাক্রুজ থানায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন পরিচালককে।

পুলিশ সূত্রে খবর, বনশালি পুলিশকে জানিয়েছেন, রামলীলা ও বাজিরাও মস্তানি ছবি দুটি সুশান্তকেই প্রথম অফার করেন তিনি। কিন্তু তারিখ নিয়ে সমস্যা হওয়ায় সেই ছবি করতে চাননি সুশান্ত সিং রাজপুত। বনশালি জানিয়েছেন, তিনি এই প্রজেক্ট থেকে বাদ দেননি। বরং সুশান্তই না বলে দিয়েছিলেন। কারণ যশ রাজ ফিল্মসের পানি ছবি করার কথা ছিল সুশান্তের।

জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদ করা হবে পানির পরিচালক শেখর কাপুরকে। যদিও যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবির শুটিং শুরু হয়নি। কিন্তু দু বছর ধরে এই ছবির প্রস্তুতি নিয়েছিলেন সুশান্ত রাজপুত এবং শেখার কাপুর। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা সত্ত্বেও কেন পিছিয়ে গেল সিনেমার শুটিং? পরিচালক আগেই জানিয়েছিলেন ক্রিয়েটিভ মতপার্থক্যের জেরে আদিত্য চোপড়া সরে দাঁড়ান এই ছবি থেকে।
অন্যদিকে, সুশান্তের অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে তাঁর ফ্ল্যাটের ভেতর কোনও সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়নি। অভিনেতা টুইটার হ্যান্ডেলের যাবতীয় তথ্য পেতে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

প্রসঙ্গত, সুশান্তের আত্মহত্যার মামলায় এখনও পর্যন্ত ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। এই তালিকায় রয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, দিল বেচারা কো-স্টার সঞ্জনা সাংঘি। পুলিশি জিজ্ঞাসাবাদে সুশান্তের পরিবার, ম্যানেজার, হাউজ হেল্প সহ সহকর্মী ও বন্ধুদের বয়ান রেকর্ড করা হয়েছে।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...