Sunday, June 21, 2026

ভারত-চিন যুদ্ধ বাধলে কী করবে আমেরিকা? পড়ুন হোয়াইট হাউস কী বলল

Date:

Share post:

নরেন্দ্র মোদির বিদেশ নীতির বড় জয়। ভারতের পাশে এসে দাঁড়ালো আমেরিকা। সোমবার হোয়াইট হাউস থেকে জানিয়ে দেয়া হলো ভারত-চিন যুদ্ধ হলে মার্কিন সেনা ভারতকে সাহায্য করবে। চিনকে এশিয়ায় দাদাগিরি করতে দেওয়া যাবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণার পরই ট্যুইট করে জানিয়েছেন, চিনের জন্য আমেরিকাসহ পৃথিবীর বহু দেশের ব্যাপক ক্ষতি হয়েছে।

হোয়াইট হাউস থেকে চিফ-অফ-স্টাফ মার্ক মিডোজ জানান, আমরা কোনও দেশকে এককভাবে শক্তিশালী হতে দেব না। করোনা ভাইরাসের জন্য সারা পৃথিবীর অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। চিনে প্রথম করোনা আক্রমণ হয় অথচ চিন এ নিয়ে কোনওরকম তথ্য দেয়নি এবং গোটা বিশ্বে ছড়িয়েছে।

চিন সাগরে মার্কিন রণতরী উপস্থিত হওয়া প্রসঙ্গে বলেন সারা পৃথিবীতে আমরা জানাতে চাই মার্কিন মার্কিন সেনা বিশ্বের সেরা। দক্ষিণ চিন সাগরে নিজেদের প্রতিপত্তি জাহির করে ব্রুনেই, তাইওয়ান, মালয়েশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনামে নিজেদের প্রভাব বিস্তার করেছে। কিন্তু চিনের এই দাপট আর সহ্য করা হবে না।

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...