Friday, June 5, 2026

আলুর অস্বাভাবিক দামবৃদ্ধি ইস্যুতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক

Date:

Share post:

মহামারির কঠিন পরিস্থিতি, লকডাউন, পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যে আলুর আকাশ ছোঁয়া দাম নিয়ে এবার মধ্যবিত্তের কপালে ভাঁজ। কয়েক মাস আগেই পেঁয়াজের দাম পেরিয়েছিলো কেজি প্রতি ২০০ টাকা। সে সময় বেশ কিছুটা বেড়ে ছিল আলুর দামও। ফের আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হওয়ায় নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।

আজ, শুক্রবার এই বিষয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে হাজির থাকবেন মুখ্য সচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে থাকবেন টাস্ক ফোর্সের সদস্যরাও। বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে আলু ব্যবসায়ী সমিতির সদস্যদেরও। সব মিলিয়ে নবান্নে এদিন আলুর দাম যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সে বিষয়ে সমাধান সূত্র বের করার চেষ্টা হবে বলে জানা গিয়েছে।

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...