Sunday, June 14, 2026

সেতু ভেঙে জলপাইগুড়িতে মৃত ২

Date:

Share post:

জলপাইগুড়িতে সেতু ভেঙে মৃত্যু হলো দুই ব্যক্তির। মঙ্গলবার ভোরে বাগরাকোট এমইএসের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। জুরন্তি খোলা সেতু ভেঙে নীচে পড়ে পণ্যবাহী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক ও খালাসির।

এদিন জলপাইগুড়ির দিক থেকে অসমের দিকে যাচ্ছিল কলা বোঝাই গাড়িটি। স্থানীয়রা জানিয়েছে, বৃষ্টির জেরে ধসে গিয়েছিল সেতু। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অন্ধকারে দূর থেকে বুঝতে না পেরেই এই বিপত্তি ঘটেছে। দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার জেরে শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একই সঙ্গে শিলিগুড়ির সঙ্গে মাল, মেটেলি, নাগরাকাটা ও বানারহাটের যোগাযোগের রাস্তাও বন্ধ

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...