Tuesday, June 23, 2026

বিশ্বভারতীর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে পথে এবিভিপি

Date:

Share post:

বিশ্বভারতীর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে পথে নামল এবিভিপি। ঘটনার প্রতিবাদে সোমবার শান্তিনিকেতনের ফায়ার ব্রিগেড অফিসের পাশে হাতে ব্যানার, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় এবিভিপি সংগঠনের কর্মী-সমর্থকরা। তাঁদের বক্তব্য, “পৌষ মেলা ও বসন্ত উৎসব বন্ধ করা যাবে না। কিন্তু তার প্রতিবাদ করতে গিয়ে ভাঙচুর চালানো কেউ কোনওভাবেই সমর্থন করা যায় না।”

প্রসঙ্গত, পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র বিশ্বভারতীতে উত্তপ্ত হয় পরিস্থিতি। পাঁচিল দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হন স্থানীয়রা। অভিযোগ, ঠিকা সংস্থার যন্ত্রপাতি ভাঙচুর, নির্মীয়মাণ পাঁচিল ভাঙা হয়। পাঁচিল দেওয়ার প্রতিবাদে মিছিল করেন স্থানীয়রা। সেখানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি। বিধায়কের উপস্থিতি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। এদিকে বীরভূম জেলা শাসক সমস্যার সমাধানের জন্য বৈঠক ডাকেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেউ সেই বৈঠকে উপস্থিত হননি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...