Tuesday, June 23, 2026

কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের হামলায় প্রাণ হারালেন মৎস্যজীবী

Date:

Share post:

দুজনে মিলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন জঙ্গলে। কিন্তু আর ফেরা হল না। সুন্দরববনে ফের বাঘের হামলায় প্রাণ হারালেন এক মৎস্যজীবী। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছান বনদফতরের কর্মীরা। ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে ।

সুন্দরবনের মরিচঝাঁপির জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন দুই মৎসজীবি। 30 বছর বয়সী বাবুলাল রপ্তান এবং সঙ্গী কিনারা মন্ডল। হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি বাঘ আক্রমণ করে বাবুরামকে। তাকে মুখে করে জঙ্গলে নিয়ে যায়। তার সঙ্গী জানিয়েছেন, আজ সকালে সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারি গ্রাম থেকে একটি নৌকা নিয়ে দুজনেই মিলে কাঁকড়া ধরার উদ্দেশ্যে চিলমারী খালে ঢুকে ছিলেন। বাবুরাম নদীতে নামার আর সুযোগ পাননি। নৌকা থেকে বাবুরামকে টেনে নিয়ে যায় বাঘ। চোখের সামনে প্রাণহানি হয় ওই মৎস্যজীবীর। ঘটনার সময়ে নৌকায় ছিলেন কেনারাম। এই ঘটনায় কেনারাম চিৎকার করে উঠলে , পাশের খাড়িতে কাঁকড়া ধরতে যাওয়া মৎস্যজীবীরা তার সেই চিৎকার শুনে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়। সবার মিলিত প্রচেষ্টায় বাঘের মুখ থেকে বাবুলালের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত মৎস্যজীবীকে শেষবারের মতো দেখার জন্য কুমিরমারি গ্রাম ভেঙে পড়ে। স্ত্রী, এক পুত্র এবং বৃদ্ধ মাকে নিয়ে তিনি ওই গ্রামে থাকতেন । অভাবের সংসারে জঙ্গলে কাঁকড়া ধরেই তাদের সংসার চলত বলে জানা গিয়েছে। আজকের এই হঠাৎ দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র রোজগেরের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারটি।

আরও পড়ুন- রাজ্যের অনুরোধে সায় মেট্রো কর্তৃপক্ষের, NEET পরীক্ষার্থীদের সুবিধার্থে ১৩ তারিখ চলবে মেট্রো

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...