Monday, April 6, 2026

হঠাৎ পরীক্ষার আগে দেশজুড়ে পরীক্ষা কেন্দ্র বদল নিটের

Date:

Share post:

আগামী রবিবার দেশজুড়ে মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট। আর তার মাত্র কয়েকঘন্টা আগে রাজ্যের ৩৬০-সহ গোটা দেশের ২০ হাজার ৫০২ জন পরীক্ষার্থীর কেন্দ্র বদল করা হল। নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এ কথা ঘোষণা করেছে।

কিন্তু, শেষ মুহূর্তে কেন পরীক্ষা কেন্দ্র বদল? এর ফলে বিভ্রান্তি তৈরি হতে পারে। এনটিএ’র তরফে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা তাঁদের কেন্দ্র বদলের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু একেবারে শেষ মুহূর্তে পরীক্ষা কেন্দ্র বদল করা হচ্ছে, তাই আয়োজক সংস্থার পক্ষ থেকে ফোন করে অথবা ই-মেল মারফৎ সকল ছাত্রছাত্রীদের তাঁদের নয়া পরীক্ষা কেন্দ্র সম্পর্কে অবহিত করা হয়েছে। ডাউনলোড করতে হবে নতুন অ্যাডমিট কার্ডও।

আরও পড়ুন- কলকাতা পুলিশের ৮০% সিসি ক্যামেরা বিকল, আটকে যাচ্ছে তদন্ত

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...