Sunday, April 5, 2026

পুজোর মুখেই ট্রাক ধর্মঘট, মূল্যবৃদ্ধির আশঙ্কা

Date:

Share post:

রাজ্য জুড়ে টানা তিনদিন ট্রাক ধর্মঘটের ডাক ট্রাক মালিক সংগঠনের। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ১২, ১৩ এবং ১৪ অক্টোবর ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট করা হবে। ওই তিন দিন ভিন রাজ্যের ট্রাকও এ রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রায় সাড়ে পাঁচ লক্ষ ট্রাক এই ক’‌দিন বন্ধ থাকবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাকের বহন ক্ষমতা ২৫ শতাংশ বৃদ্ধি, লোডিং পয়েন্ট থেকে ওভারলোডিং বন্ধ, পুলিশি জুলুমের প্রতিবাদ–সহ একাধিক দাবি আদায়ের জন্যই তাঁদের এই সিদ্ধান্ত।
দাবি না মানলে, পুজোর পর বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন ট্রাক মালিকরা। সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতে পারেন বলেও জানিয়েছেন তাঁরা।
করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট অব্যাহত। অগ্নিমূল্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। এই পরিস্থিতিতে তিন দিন ট্রাক ধর্মঘটের খবর শুনে সিঁদুরে মেঘ দেখছে আমজনতা।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...