Friday, April 10, 2026

‘কেন আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে?’ মুখ খুললেন গাভাসকর

Date:

Share post:

“তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে৷” বিরাট-বিতর্কে অবশেষে মুখ খুললেন সুনীল গাভাসকর।

শুক্রবার সন্ধ্যায় গাভাসকার বলেছেন, ‘‘বিরাট কোহালির ব্যর্থতার জন্য আমি কখনই অনুষ্কাকে দোষ দিইনি৷ আমি বলেছি, ওই ভিডিওতে দেখা যাচ্ছে অনুষ্কা বিরাটকে বল করছেন। বিরাট তো ওই বল খেলেছে শুধু লকডাউনের সময়ে। টেনিস বল দিয়ে মজার খেলাটা লকডাউনের সময়ে টাইমপাস ছিল। আমি তো শুধু এটুকুই বলেছি। এর মধ্যে বিরাট কোহলির ব্যর্থতার জন্য অনুষ্কাকে কোথায় দায়ী করা হয়েছে? কেন আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে?”

বিরাট-বিতর্ক যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, সেটা বোঝার পরই নিজের বক্তব্য জানালেন গাভাসকর৷ তিনি বলেছেন, “আমি বরাবরই ট্যুরের সময়ে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী-কে নিয়ে যাওয়ার পক্ষপাতী। আমি মনে করি, একজন সাধারণ মানুষ ৯টা-৫টা অফিস করার পরে যেমন বাড়িতে স্ত্রী-র কাছে ফেরেন, ক্রিকেটারদের ক্ষেত্রেও তেমনই হওয়া উচিত।’’

প্রসঙ্গত, বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচের সময় কমেন্ট্রি বক্সে ছিলেন গাভাসকর৷ ওই ম্যাচে কোহালি পর পর দু’বার লোকেশ রাহুলের ক্যাচ ফেলেন। ব্যাট করতে নেমে করেন ১ রান। তখনই গাভাসকর বলেছিলেন, “লকডাউনের সময় বিরাট শুধুই অনুষ্কার বোলিংই অনুশীলন করেছে। ওই ভিডিওটা দেখেছি, ওতে কিছু হওয়ার নয়।’’

গাভাসকরের এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে আক্রমণ করা শুরু হয়। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে উত্তর দেন
অনুষ্কা। তিনি লিখেছেন, ‘‘মিস্টার গাওস্কর, আপনার মন্তব্য কুরুচিকর। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রী-কে দায়ী করার মতো ভাবনা কী করে আপনার মাথায় এল? আমি নিশ্চিত, ক্রিকেট ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে চিরকাল সম্মানই করে এসেছেন।’’

এর পরই মুখ খুলে গাভাসকর জানালেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে৷

আরও পড়ুন- কড়া নিয়মে অনুষ্ঠানের অনুমতি দিন: ‘দিদি’কে আবেদন লোপামুদ্রার, সমর্থন শিল্পীমহলের

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...