Wednesday, June 24, 2026

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় কাল

Date:

Share post:

সুপ্রিম কোর্টের মামলায় জিতে অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক শিল্যান্যাসের পর এবার কী হতে চলেছে বাবরি মসজিদ ধ্বংস মামলার পরিণতি? কাল তা জানার অপেক্ষায় গোটা দেশ। সিবিআই বিশেষ আদালতে বুধবার বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করা হবে। কয়েক দশক ধরে চলা বাবরি মামলায় অভিযুক্ত ৩২ জনকেই বুধবার আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন সিবিআই বিশেষ আদালতের বিচারক এস কে যাদব।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী সহ মোট ৩২ জন। গেরুয়া শিবিরের করসেবকদের মসজিদ ভাঙায় প্রত্যক্ষ উস্কানি দেওয়ার অভিযোগ আদবানি, যোশী, উমা ভারতীদের বিরুদ্ধে। এঁরা ছাড়াও বিজেপির আরও কয়েকজন নেতা-মন্ত্রী বাবরি-ধ্বংস মামলায় অভিযুক্ত। প্রত্যেককেই বুধবার মামলার রায় ঘোষণার সময় আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন- ফের বলিউডে রহস্যমৃত্যু, উদ্ধার উঠতি অভিনেতার ঝুলন্ত দেহ

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...