Sunday, April 5, 2026

এই সরকার ফোড়েদের সরকার, হলদিয়ার জনসভা থেকে তোপ দিলীপের

Date:

Share post:

রাজ্য সরকারকে এক হাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হলদিয়ায় বাবুরহাট থেকে দাড়িবেড়িয়া পর্যন্ত মিছিলের শেষে এক সভায় বিস্ফোরক ভঙ্গিতে বলেন, টিএমসি-সিপিএম-কংগ্রেস লুঠ করছে। আমরা কৃষকের পাশে আছি। দালালদের উৎখাত করতে হবে। কেন্দ্রের টাকা কৃষকরা পাচ্ছে না। ৬ হাজার টাকা দেওয়া হচ্ছে না। ৫ টাকার আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সব ফোড়েদের গর্ভে যাচ্ছে। আর এই ফোড়েদের পিছনে রয়েছে শাসক দল।

নরেন্দ্র মোদি এই দালাল আর ফোড়েবাজদের উৎখাত করার জন্যেই কৃষি আইন পাল্টেছেন। কৃষকদের উন্নতি করতে হবে, বিক্রির স্বাধীনতা বাড়বে। যারা কলকাতার বুকে মিছিল-মিটিং করছে তারা মোটেই কৃষকদের স্বাধীনতা চায় না। তারা এসে দেখে যান আমাদের মিছিলে, সভায় কত কৃষক কাঁধে লাঙল নিয়ে হাঁটলেন।

দিলীপ বলেন, আমফান থেকে প্রধানমন্ত্রী রোজগার যোজনা, সব কিছুতেই দুর্নীতি। বিজেপি ক্ষমতায় এলে একে একে এই দুর্নীতির হিসাব নেওয়া হবে। সব দুর্নীতিবাজদের জেলে পোরা হবে। দিলীপের দাবি, একুশে বদলাবেই পশ্চিমবঙ্গের শাসক দল।

আরও পড়ুন-চাঁদা তোলা নিয়ে জনতা-পুলিশ চাপানউতোর, সিউড়িতে ধুন্ধুমার

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...