Tuesday, June 9, 2026

গান্ধী পিস অ্যাওয়ার্ডে সম্মানিত সত্যম, আন্তর্জাতিক মঞ্চে প্রকাশিত ‘মহাত্মা ফর ইউ’

Date:

Share post:

গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হল সত্যম রায়চৌধুরী সম্পাদিত ‘ফর ইউ’ সিরিজের সাম্প্রতিক সংযোজন ‘মহাত্মা ফর ইউ’ বইটি। ‘দ্য অথরস ক্লাব ওয়ার্ল্ডওয়াইড’ আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্টজনের উপস্থিতিতে বইটি প্রকাশ করেন ইন্ডিয়ান কাউন্সিল ফর গান্ধীয়ান স্টাডিজ ডঃ এন রাধাকৃষ্ণন ও আজাদ হিন্দ ফৌজ ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়র আর এস ছিকারা। বিশিষ্ট শিক্ষাবিদ সত্যম রায়চৌধুরী তাঁর জীবনে মহাত্মা গান্ধীর প্রভাব সম্পর্কে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁর কথায় লিডার অফ দ্য ওয়ার্ল্ড গান্ধী বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁকে বলা যায় ‘গ্রেটেস্ট ইনভেন্টর’।

অনুষ্ঠানে গান্ধী পিস অ্যাওয়ার্ড দেওয়া হয়। মোট ১২ জন এই পুরস্কার পান। তালিকায় সত্যম রায়চৌধুরীর পাশাপাশি ছিলেন ডঃ এন রাধাকৃষ্ণন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়র আর এস ছিকিরা, উসেইন বোল্ট, প্রিন্স জগদীশ দানেট, শ্বেতা ঝা, রানিয়া লোম্পু, এভারটন হান্নান, ক্রেসি ক্রেসেনজা, অনন্ত মহাদেবন, হ্যারিয়েট টার্নার রিভার্স ও গাই জোকেন।

গান্ধীজীর দেড়শোতম জন্মজয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল গত বছর। তার সমাপ্তি অনুষ্ঠান হয় এবছর দোসরা অক্টোবর। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট মানুষ যোগ দিয়েছিলেন ভার্চুয়াল এই অনুষ্ঠানে। প্রায় তিন ঘণ্টা ধরে সেখানে মহাত্মা গান্ধীর জীবন ও কাজ নিয়ে আলোচনা হয়। ভার্চুয়াল আলোচনা চক্রে কলকাতার স্টুডিও থেকে উপস্থিত ছিলেন সত্যম রায়চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন দ্য অরথস ক্লাব ওয়ার্ল্ডওয়াইড-এর প্রেসিডেন্ট ও সিইও ডঃ দীপঙ্কর রায় এবং ভাইস প্রেসিডেন্ট জসমিত সিং অরোরা। নিজের নিজের শহর থেকে আলোচনা চক্রে যোগ দেন বিশিষ্ট অভিনেতা অনন্ত মহাদেবন, ইউনেস্কোর সেন্টার ফর পিসের চেয়ারম্যান জ্যামাইকার গাই জোকেন, এডুকেশন অ্যাফেয়ার্স ফোরাম-এর ডিরেক্টর গ্রিসের রানিয়া লোম্পু প্রমূখ।

ডঃ দীপঙ্কর রায় বলেন, তাঁদের সংগঠন গান্ধীর সাম্যবাদ ও মানবতার আদর্শে বিশ্বাসী। তাঁর মতে, ঐক্যবদ্ধ পৃথিবীতে মানুষ খেতে পেলে, তবেই শিক্ষা গ্রহণ করতে পারবে। ডঃ রায় জানান, সেই লক্ষ্যেই কাজ করে চলেছে দ্য অথরস ক্লাব অফ ওয়ার্ল্ডওয়াইড।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সাধনা সরগম, সুদেশ ভোঁসলে ও সিদ্ধান্ত ভোঁসলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিধি কুমার।

আরও পড়ুন-নোবেল ২০২০ : চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...