Wednesday, April 1, 2026

তৃণমূলের মিছিল থেকে বারাকপুর অঞ্চলকে বাহুবলী মুক্ত করে শান্তি ফেরানোর বার্তা

Date:

Share post:

শান্তি ফিরুক বারাকপুর শিল্পাঞ্চলে, হোক বাহুবলী মুক্ত- এই বার্তা নিয়েই টিটাগড়ে শান্তিমিছিল করল তৃণমূল কংগ্রেস। মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে মিছিল সামিল হন রাজ্যের আরেক মন্ত্রী তথা তৃণমূলের উত্তর 24 পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, সাংসদ সৌগত রায়, নির্মল ঘোষ, মদন মিত্র-সহ একাধিক তৃণমূলের নেতা-মন্ত্রী। বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যাকাণ্ডের পরে বারবার তৃণমূল স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার, অর্জুন-গড়ে দাঁড়িয়েই মিছিল করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিল শাসকদল। এদিন, টিটাগড় থেকে বারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল। মিছিলের নজরদারিতে ছিল ড্রোন। পাল্টা মিছিল করবে বিজেপিও। শুক্রবার হবে গেরুয়া শিবিরের মিছিল। নাম দেওয়া হয়েছে হল্লা বোল ব়্যালি। মিছিলের শেষে ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেন, কোনোরকম ‘হাল্লাবোলই’ বারাকপুরের মানুষ সমর্থন করে না।

মণীশ শুক্লা হত্যাকাণ্ডে উত্তর প্রদেশ বিহার থেকে ভাড়াটে খুনি আনা হয়েছিল বলে অভিযোগ। শাসকদল অভিযোগ করে, উত্তর প্রদেশ, বিহারের কালচার চালু করার চেষ্টা করছে বিজেপি। সেই বারাকপুরকে ‘বাহুবলী’ মুক্ত করার ডাক দিয়ে পথে নামলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। তবে, এদিনের শান্তি মিছিলে শুধু তৃণমূলের নেতা-কর্মীরাই নন, প্রচুর সাধারণ মানুষ সামিল হন।

মণীশ খুনে সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি। রাজ্যপালের কাছে একাধিকবার গিয়ে এই নিয়ে আবেদন জানিয়েছেন বিজেপির নেতৃত্ব।

আরও পড়ুন-আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে ওয়েব মিররে “কলকাতা শ্রী” উদ্বোধন

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...