Friday, April 10, 2026

কাপুর পরিবারে ফের বসছে বিয়ের আসর, পাত্র করিশ্মা-করিনা কাপুরের ভাই আদর

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আরও এক সেলিব্রিটি কাপল। কাপুর পরিবারে বইছে খুশির হাওয়া! কী ভাবছেন, রণবীর কাপুর আর আলিয়া ভাটের কথা বলছি? না, একেবারেই না। বিয়েটা হচ্ছে রণবীরের পিসতুতো ভাই আদর জৈন-এর। পাত্রী, স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু খ্যাত অভিনেত্রী তারা সুতারিয়া।

আরও পড়ুন : “সম্পূর্ণ ঘটনাটা না জেনে বিচার করবেন না”, স্পাকাণ্ডে জামিনে ছাড়া পাওয়ার পর বললেন সৌগত

আদর জৈন, সম্পর্কে রাজ কাপুরের মেয়ে রিমা জৈনের ছেলে। অর্থাৎ রণবীর কাপুরের পিসতুতো ভাই। আদরকে দেখতেও অনেকটাই রণবীরের মতন। তিনি একাধারে কারিশ্মা ও করিনা কাপুরের ছোটো ভাইও বটে। সম্প্রতি বিয়ে করেছেন আদরের বড় ভাই আরমান। গতবছরই তাঁর বান্ধবী আনিশা মালহোত্রার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। তারপর থেকেই বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়েছে, এবার সাত পাকে বাঁধা পড়বেন আদর ও তারা। আর সেই গুঞ্জন আরও উস্কে দিয়েছে ইনস্টাগ্রামে প্রকাশিত আদরের পরিবারের সঙ্গে তারার একটি ছবি।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বহুদিন ধরেই তারা সুতারিয়ার সঙ্গে আদর জৈনের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই সম্পর্ককেই মান্যতা দিতে চলেছেন তাঁরা।

কাপুর পরিবারের মধ্যমণি রণবীর কাপুরের বিয়ে নিয়ে মুখিয়ে রয়েছে ফ্যানেরা! সবাই ভেবেছিলেন এ’বছরের শেষেই হয়তো গাটছড়া বাঁধবেন রণবীর-আলিয়া ভাট। তবে রণবীর-আলিয়া অবশ্য এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না বলেই খবর। কারণ, পরিবার রাজি হলেও, পাত্র পাত্রীর রাজি হওয়াটা এখনও বাকি যে।

আরও পড়ুন : বান্ধবীকে লাগাতার ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ, কাঠগড়ায় মিমো

Related articles

নাম বাদ যাওয়া ভোটাররা ভোট দিতে পারবেন কি, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের 

বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশনের (ECI)উদ্দেশ্য প্রণোদিত এসআইআরের (SIR)পর বাংলায় প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রতিবাদে...

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...