Wednesday, March 4, 2026

গুগলের বিরুদ্ধে বড়সড় মামলা ট্রাম্প প্রশাসনের! কিন্তু কেন?

Date:

Share post:

গুগলের বিরুদ্ধে মামলা করল আমেরিকা। আস্থা ভঙ্গের অভিযোগে ট্রাম্প প্রশাসন এই মামলা করে। মার্কিন বিচার বিভাগ গুগলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে। অভিযোগে বলা হয়েছে, গুগল বাজার ব্যবস্থায় সুষম প্রতিযোগিতা নষ্ট করছে এবং নিজেদের একাধিপত্য ও প্রাধান্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। যা ইন্টারনেটভিত্তিক অনুসন্ধান ও অনলাইন বিজ্ঞাপন ব্যবস্থায় এক ধরনের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে রাখার সামিল। এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালানোর পর গুগলের বিরুদ্ধে এই মামলা করা হলো।

আরও পড়ুন : দাউদ ঘনিষ্ঠর কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

গুগলের বিরুদ্ধে করা এই মামলায় অংশ পার্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য। আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস রাজ্যগুলি একত্রিত হয়ে এই মামলা করেছে গুগলের বিরুদ্ধে।

তথ্য বলছে, গত বছর গুগল শুধু বিজ্ঞাপন থেকেই আয় করেছে ১৩৪.৮ বিলিয়ন মার্কিন ডলার—যা গুগলের মোট ব্যবসার ৮৪ শতাংশ।

আরও পড়ুন : আটক চিনা সেনাকে ফিরিয়ে দিয়ে কথা রাখল ভারত

এ প্রসঙ্গে গুগলের আনুষ্ঠানিক বক্তব্যে, এই মামলা “অত্যন্ত ত্রুটিপূর্ণ”। ইন্টারনেটভিত্তিক বাজার এখনও প্রতিযোগিতামূলক আছে এবং এ ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গুগলের বিবৃতিতে বলা হয়েছে, “মানুষ গুগল ব্যবহার করে নিজেদের পছন্দে, বাধ্য হয়ে বা অন্য কোনও বিকল্প নেই বলে নয়।”

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...