Friday, June 26, 2026

এনকাউন্টার নেশার মতো! চিনে নিন ‘পুলিশের ডনদের’

Date:

Share post:

কথায় বলে বাঘে ছুঁলে ১৮ ঘা, আর পুলিশে ছুঁলে ৩৬ ঘা। আর তা যদি এনকাউন্টার হয় তবে? দেশজুড়ে এমন অনেক পুলিশ অফিসার আছেন যারা এনকাউন্টার স্পেশালিস্ট। পর্দার আব তক ছাপ্পান-র নানা পাটেকারের মতো সজ্জনার বা প্রদীপ শর্মা, দয়া নায়েক, প্রফুল্ল বনশালে বা বিজয় সালাস্কাররা আছেন বাস্তবের মাটিতে।

এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে সুখ্যাতি আছে প্রদীপ শর্মার। প্রশাসনিক মহলে অনেকেই বলে তাঁর এনকাউন্টারের সংখ্যা ৩০০-র বেশি। তবে সরকারিভাবে ১০৪টি এনকাউন্টার করেছেন প্রদীপ শর্মা। পুলিশের ডেথ স্কোয়াডের সদস্য ছিলেন প্রফুল্ল বনশাল। ‘পুলিশের ডন’ বলেই অপরাধ জগতের কাছে তাঁর পরিচিতি ছিল। কর্মজীবনে ৩০০ জন অপরাধীকে গ্রেফতার করেছিলেনন তিনি। এনকাউন্টারের সংখ্যা ৮১। ৯০টিরও বেশি এনকাউন্টার করেছিলেন বিজয় সালাস্কার। ২৫ বছরের কর্মজীবনে মুম্বই পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের অফিসার ছিলেন তিনি। ২০০৮ সালে ২৬/১১ হামলার সময়ে জঙ্গিদের গুলিতে নিহত হন সালাস্কার।

প্রদীপ শর্মার টিমে কাজ করতেন শচীন হিন্দুরাও ওয়াজে। প্রদীপের নেতৃত্বে একাধিক এনকাউন্টার টিমে যুক্ত ছিলেন শচীন। তিনি ছিলেন এনকাউন্টার এক্সপার্ট। কর্মজীবনে ৬৩টি এনকাউন্টার করেছেন তিনি। একসময়ে এনকাউন্টার স্পেশালিস্ট রাজীব সিংয়ের নাম শুনলে জমি মাফিয়ারা ভয়ে কাঁটা হয়ে থাকত। দিল্লির পুলিশের অপরাধদমন শাখার এই অফিসার তথা অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন তিনি। কিন্তু জমি বিবাদের জেরে মৃত্যু হয় রাজীবের। কর্মজীবনে ৫০টি এনকাউন্টার করেছিলেন তিনি।

তবে এনকাউন্টার করে শুধুই স্বীকৃতি মেলে এমনটা নয়। এনকাউন্টার মামলায় সাসপেন্ড হওয়ার ঘটনাও আছে। রামনারায়ণ গুপ্তাকে একাউন্টার মামলায় সাসপেন্ড করা হয়েছিল। এক সাক্ষাৎকারে এই পুলিশকর্তা বলেই ফেলেছিলেন, “এনকাউন্টার আমার কাছে নেশার মতো হয়ে উঠেছিল। তাই ছুটির দিন হলেই আমার ভারী একঘেয়ে লাগত৷” জানা গিয়েছে, এরপরই তাঁকে সাসপেন্ড করা হয়।

আরও পড়ুন:প্রার্থী খুনের ঘটনায় উত্তপ্ত বিহার, গণপিটুনিতে মৃত্যু হামলাকারীর

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...