Saturday, June 13, 2026

Breaking: রিপাবলিক টিভির অর্ণব গোস্বামীকে বাড়ি থেকে আটক করল মুম্বই পুলিশ

Date:

Share post:

আটক রিপাবলিক টিভির অন্যতম কর্ণধার ও সম্পাদক অর্ণব গোস্বমী। বুধবার সকালে মুম্বই পুলিশ অর্ণবের বাড়িতে ঢুকে কার্যত টানতে টানতে তুলে নিয়ে যান পুলিশ ভ্যানে। এরপর কী গ্রেফতার? টানটান উত্তেজনা মুম্বইয়ের মিডিয়া জগতে।

২০১৮ সালে ইন্টিরিয়র ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় আটক করা হয়েছে রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে। অর্ণবের অভিযোগ তাঁর সঙ্গে ধ্বস্তাধ্বস্তি, মারধর করেছে মুম্বই পুলিশ। একই সঙ্গে তাঁর স্ত্রী, ছেলে, শ্বশুর ও শাশুড়ির সঙ্গেও অভ্যব আচরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, তাঁকে আলিবাগ থানায় নিয়ে যাওয়া হবে। সেখানেই সম্ভবত গ্রেফতার করা হবে। বেশ কিছুদিন ধরেই মুম্বই পুলিশের সঙ্গে সংঘাত চলছিল রিপাবলিক টিভির সম্পাদকের। সুশান্ত সিং রাজপুত মামলা থেকে ফেক টিআরপি কেস, একাধিক মামলায় অর্ণবের নাম উঠে আসছিল। দোষারোপ পাল্টা দোষারোপ চলছিল মুম্বই পুলিশ আর রিপাবলিক টিভি-র মধ্যে। এরইমধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনা। সেই মামলাতেই আটক করা হল অর্ণবকে।

৫৩ বছরের নায়েক ও তাঁর মা কুমুদ দু’বছর আগে আলিবাগে আত্মহত্যা করেন। নিজের সুইসাইড নোটে নায়েক বলেন যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দু’জনের থেকে তিনি ৫.৪০ কোটি টাকা পেতেন।আর সেই টাকা না পাওয়ায় কনকর্ড ডিজাইনসের ম্যানেজিং ডিরেক্টর নায়েক আত্মহত্যা করেন।

বিজেপি ঘনিষ্ঠ অর্ণবের হয়ে গেরুয়া বাহিনী কীভাবে নামে, সেটাই দেখার।

আরও পড়ুন: মার্কিনমুলুকে ভোট: ট্রাম্প জয়ী ১৪টি রাজ্যে, বিডেন ১৩টি

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...