Wednesday, February 18, 2026

বিদায় বেলাতেও চিনকে খোঁচা! নয়া পদক্ষেপ ট্রাম্পের

Date:

Share post:

কে হবে মার্কিন প্রদেশের পরবর্তী প্রেসিডেন্ট? ম্যাজিক ফিগারের কাছাকাছি জো বাইডেন। মার্কিন মুলুকে কোণঠাসা ট্রাম্প। কিন্তু বিদায় বেলাতে চিনকে খেপিয়ে তুলতে ছাড়ল না ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। জিনজিয়াং প্রদেশের বিচ্ছিনতাবাদী ইস্ট তুর্ক ইসলামিক মুভমেন্ট সংগঠনের উপর থেকে ‘জঙ্গি’ তকমা সরিয়ে দিল মার্কিন সরকার। এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চিন।

জানা গিয়েছে, গত ২০ অক্টোবর মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও জিনজিয়াং প্রদেশের বিচ্ছনতাবাদী ইস্ট তুর্ক ইসলামিক মুভমেন্ট সংগঠনের উপর থেকে ‘জঙ্গি’ তকমা সরিয়ে দেন। চলতি সপ্তাহের বৃহস্পতিবার এই সংক্রান্ত ঘোষণা করা হয়।

২০০৩ সালে ইস্ট তুর্ক ইসলামিক মুভমেন্ট সংগঠন গঠন করা হয়। যার নেতৃত্বে ছিলেন হাসান মাশুম নামে এক ব্যক্তি। পাকিস্তানের সেনার গুলিতে মৃত্যু হয় তার। এই সংগঠনের সঙ্গে আল কায়েদা যোগ থাকার অভিযোগ উঠেছিল। এমন এক সংগঠনের থেকে যে জঙ্গি তকমা সরিয়ে দেওয়াতে ক্ষুব্ধ বেজিং।

প্রসঙ্গত, ১৯৪৯ সালে চিনের কমিউনিস্ট সরকার উইঘুরদের বৃহত্তর চিনের সাথে যোগ দেওয়ার প্রস্তাব জানায়। কিন্তু তা মেনে নেয়নি উইঘুররা। এরপরই তাদের উপর নির্মম অত্যাচার শুরু হয়। নিষিদ্ধ করে দেওয়া হয় তাদের ধর্মীয় শিক্ষা। এমনকী ভেঙে দেওয়া হয় ধর্মীয় প্রার্থনালয়। জানা গিয়েছে, ২০১৮ সালের আগস্ট মাস পর্যন্ত প্রায় ১০ লক্ষ উইঘুরকে চিনের ‘সন্ত্রাসবাদ’ কেন্দ্রগুলিতে আটক রাখা হয়েছে।

আরও পড়ুন:জয়ের দোরগোড়ায় থাকায় নিরাপত্তা বাড়ানো হল বাইডেনের

spot_img

Related articles

স্কুলে বাংলা আবশ্যিক করার দাবি, বিকাশ ভবনে ডেপুটেশন বাংলা পক্ষের

রাজ্যের সমস্ত বোর্ডের স্কুলে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষা শিক্ষাকে আবশ্যিক করার দাবিতে সরব হল বাংলা পক্ষ। মঙ্গলবার...

লেদার কমপ্লেক্সে নজরদারি জোরদার, বসছে ৭৬টি আধুনিক ক্যামেরা

বানতলার কলকাতা লেদার কমপ্লেক্স ও সংলগ্ন শিল্পাঞ্চলের নিরাপত্তা আঁটোসাঁটো করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শিল্পাঞ্চলের প্রতিটি কোণে...

সামাজিক সুরক্ষা যোজনা: অসংগঠিত শ্রমিকদের হাতে ডিজিটাল কার্ড – চেক তুলে দিলেন শশী পাঁজা

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সুরক্ষা...

বাঙালিয়ানায় শান! মায়াপুরে ‘জয় শ্রীরাম’ ছেড়ে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি শাহর, কটাক্ষ তৃণমূলের

নজরে বাংলার বিধানসভা নির্বাচন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) মুখে তাই ‘জয় শ্রীরাম’ ছেড়ে ‘হরে কৃষ্ণ’। ভোটের আগে ধর্মের...