Monday, April 13, 2026

কোনও প্রতিশ্রুতি দেয়নি সরকার, অন্ধকারে শহিদ পরিবার

Date:

Share post:

রবিবার রাতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে বীর শহিদ সুবোধ ঘোষের। জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে আক্রমণ করে পাকিস্তান। এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর তিনজন সেনা জওনান এবং একজন বিএসএফ সাব ইন্সপেক্টর সহ মোট দশজন শহিদ হয়েছিলেন। তাঁদের মধ্যেই একজন ছিলেন নদিয়ার তেহট্টের বাসিন্দা সুবোধ ঘোষ। বয়স মাত্র ২৪, ভারতীয় সেনার গানারের পদে পোস্টিং ছিলেন কাশ্মীরেই।

আরও পড়ুন : শহিদ সুবোধ ঘোষের অন্ত্যেষ্টিতে বিজেপি সাংসদকে ঢুকতে বাধার অভিযোগ, ক্ষোভপ্রকাশ রাজ্যপালের

দেশের জন্য প্রাণ দিয়েছেন তিনি। কিন্তু পরিবারের অভিযোগ, এখনও পর্যন্ত সরকারের তরফে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন সুবোধ। মা-বাবা-স্ত্রী-মেয়ের সমস্ত দায়দায়িত্ব ছিল তাঁরই কাঁধে। গত বছর জুলাই মাসেই বিয়ে করেছিলেন, বাড়িতে চার মাসের মেয়ে রয়েছে। তাঁর অকাল মৃত্যুতে অন্ধকারে ডুবে গেছে তেহট্টের রঘুনাথপুরের ছোট্ট পরিবারটি। এখন তাঁর অবর্তমানে কী হবে, সেই ভাবনা গ্রাস করেছে পরিবারের সদস্যদের।

চার বছর পর এবছর ভাইফোঁটার দিন বাড়ি ফেরার কথা ছিল সুবোধের। বোন পলির তাই খুশির সীমা ছিল না। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। কথামত ভাইফোঁটার আগের রাতে সুবোধ ফিরলেন ঠিকই, তবে কফিনবন্দী হয়ে। পলি কান্নায় ভেঙে পড়ে বললেন, চার বছর ভাইফোঁটা দিতে পারিনি। ভেবেছিলাম একবার অন্তত ফোঁটা দেব। কিন্তু সেটা আর হল না।

ভাইফোঁটা হোক বা রাখী আর কখনও ফিরবেন না সুবোধ। ঠিক ছিল ডিসেম্বরের শেষের দিকে ছুটি নিয়ে বাড়ি আসবেন, তখনই মেয়ের অন্নপ্রাশন দেবেন। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল সুবোধের। পরিবারের আক্ষেপ, অপেক্ষাটাও আর থাকল না।

আরও পড়ুন : চোখের জলে শহিদ সুবোধ ঘোষকে বিদায় জানাল তেহট্ট

রবিবার গভীর রাতে সুবোধের কফিনবন্দি দেহ পৌঁছয় রঘুনাথপুরের গ্রামের বাড়িতে। বীর শহিদকে শেষবার চোখের দেখা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন গোটা গ্রাম ও আশেপাশের বহু গ্রামের মানুষ। দেহ ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন সকলে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের হানা, ভারতের প্রত্যাঘাতে নিহত ১১ পাক জওয়ান

রাতেই গান স্যালুটে শেষশ্রদ্ধা জানানো হয়। শেষকৃত্য সম্পন্ন হয় পলাশির তেজনগর মহাশ্মশানে। উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায় এবং কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...