Saturday, April 4, 2026

কুণালের চ্যালেঞ্জের জবাবে দিলীপ বললেন, মানুষ ইঙ্গিতেই সব বোঝেন!

Date:

Share post:

কুণাল ঘোষের তোলা চ্যালেঞ্জের জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, ‘ভাইপো’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা মানুষ বোঝেন, ইঙ্গিতেই বুঝে যান। তাই সভায় হাততলি দেন।

বিজেপি কি ওয়াশিং মেশিন? অভিযুক্তরা বিজেপিতে গেলেই ‘ ধোয়া তুলসিপাতা ‘ হয়ে যায়? কুণালের অভিযোগের উত্তরে দিলীপ বলেন, বিজেপিতে কাউকে আড়াল করেনি। এজেন্সি তার কাজ করবে। সেটা দেখতেও পাচ্ছেন। বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছিলেন ৬জন সাংসদ বিজেপিতে আসার জন্য তৈরি। কুণাল পাল্টা বলেন, ৪জন বিজেপি সাংসদ তৃণমূলে আসতে চাইছেন। আর এ নিয়ে দিলীপ বলেন, নিন না। নিয়ে নিন। দেরি করছেন কেন?

আরও পড়ুন : ভাববাচ্য কেন, সাহস থাকলে নাম বলুন কৈলাস: কুণাল ঘোষ

সিন্ডিকেট ছিল, থাকবে। তৃণমূলে থাকাকালীন বলেছিলেন সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি এখন বিজেপিতে। কেন? দিলীপের জবাব, সিন্ডিকেট মানতে চান না বলেই তো তিনি বিজেপিতে এসেছেন।

সারদায় মুকুল রায়ের সঙ্গে যৌথ জেরা বা নারদায় অভিযুক্তদের বিজেপির আড়াল করা প্রসঙ্গে দিলীপের জবাব, আমরাও চাই সব পরিষ্কার হয়ে যাক। তদন্ত করছে এজেন্সি। আর সেটা হলে গোটা তৃণমূলই জেলের ভিতরে চলে যাবে।

আরও পড়ুন : বৈশাখীর আমন্ত্রণ নেই, গোঁসায় বিজয়া সম্মিলনী বয়কট শোভনের!

দিলীপের জবাবের পরিপ্রেক্ষিতে কুণাল আবার বলেন, আসলে বিজেপিতে এখন তিন ধরণের বিজেপির লড়াই চলছে। আদি বিজেপি, তৎকাল বিজেপি আর পরিযায়ী বিজেপি। এদের জাঁতাকলে পড়ে শোনা যাচ্ছে বিজেপি রাজ্য সভাপতি নাকি ভূত চতুর্দশী পালন করছেন!

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...