Wednesday, March 25, 2026

লাগাতার আন্দোলন চালাতে গিয়ে প্রাণ গেল এক কৃষকের

Date:

Share post:

আন্দোলনরত অবস্থাতেই প্রাণ হারালেন এক কৃষক। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক বিদ্রোহের তেরোদিনের মাথায় আরেক কৃষকের মৃত্যু হল দিল্লিতে। এর আগেও আন্দোলন চলাকালীন অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন দুজন। মঙ্গলবার সিঙ্ঘু সীমান্তে মৃত্যু হয় ৩২ বছরের এক কৃষকের। প্রচণ্ড ঠাণ্ডায় অসুস্থ হয়েই তিনি মারা গিয়েছেন বলে প্রাথমিক অনুমান। মৃত কৃষকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিক্ষোভ চলাকালীন এক সহযোদ্ধার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া আন্দোলনকারীদের মধ্যে।

জানা গিয়েছে, একটানা গত বারোদিন ধরে লাগাতার আন্দোলনে সামিল ছিলেন ওই কৃষক। সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে না ওঠায় তাঁকে ডাকাডাকি করেন বাকিরা। সাড়া না মেলায় খবর দেওয়া হয় চিকিৎসককে। যুবককে পরীক্ষা করে দেখার পর চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে। প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে না পেরেই ওই কৃষকের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে অনুমান করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন:কৃষকদের পাশে দাঁড়িয়ে ‘পদ্মবিভূষণ’ ত্যাগ করা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফোন মোদির

এদিকে, নয়া কৃষি আইন পুরোপুরি বাতিল না করে আইনে কয়েকটি সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ভারত বনধের মধ্যে সন্ধেবেলা কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনায় জট কাটবে বলে আশাবাদী কেন্দ্র। যদিও এখনও পর্যন্ত কৃষকরা নিজেদের দাবিতে অনড়। তাঁরা চান সংসদের অধিবেশন ডেকে আইন প্রত্যাহার করুক কেন্দ্র।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...