Tuesday, June 23, 2026

গুরুত্বপূর্ণ তিন রুটের ট্রাম ফের কবে চলবে, তৈরি হয়েছে অনিশ্চয়তা

Date:

Share post:

শহরের অন্যতম ঐতিহ্য ট্রাম নিয়ে মানুষের নস্টালজিয়ায় শেষ নেই । নানান প্রতিকূলতার মধ্যেও এখনও কলকাতার রাস্তায় দূষণহীন যান হিসাবে ট্রামের পরিষেবা দিচ্ছে সরকার । যদিও
এই মুহূর্তে শহর কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ রুটের ট্রাম এখনও বন্ধ। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাম গুলি বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে ।
কিন্তু প্রশ্ন উঠেছে, আদৌ কী এই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে আবার কবে স্বাভাবিক হবে ট্রাম? যদি হয়, তবে কবে? এই যান্ত্রিক ত্রুটির মূল কারণ আমফান ।প্রায় সাত মাস কেটে যাওয়ার পরও খিদিরপুর থেকে ধর্মতলা ও বিধান নগর থেকে হাওড়া রুটের ট্রাম এখন পর্যন্ত বন্ধ। আমফান এর জন্যই এই রুটের তার ছিঁড়ে পড়ে ছিল ।তখন থেকে আজ পর্যন্ত তা সারাই করা হয়নি ।
পরিসংখ্যান বলছে, খিদিরপুর থেকে ধর্মতলার রুটে আয় অনেকটা বেশি। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই তা বন্ধ রয়েছে। বিধান নগর থেকে হাওড়া রুটেও একই কারণে ট্রাম চলাচল বন্ধ রয়েছে । এর ফলে সরকারের আয়ও কিন্তু বন্ধ। বিধাননগর থেকে হাওড়া চালু হয়ে গেলেও, বিধাননগর থেকে ধর্মতলা রুটের ট্রাম এই মুহূর্তে শিয়ালদা ফ্লাইওভারের জন্য বন্ধ রাখা হয়েছে । তার কারণ ফ্লাইওভারের বহন ক্ষমতা খুব একটা ভালো নেই। ট্রাম চললে এখানে অসুবিধা হতে পারে বিপর্যয় ঘটতে পারে। তাই আপাতত এখানে ট্রাম চলাচল করছে না।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...