Saturday, June 27, 2026

EXCLUSIVE : দিলীপের বিস্ফোরণ, দিল্লির নেতারা মার খেলে তবে চেতনা হয়!

Date:

Share post:

বাবুল সুপ্রিয়র (Babul Supriya) চ্যালেঞ্জের রেশ মেলাতে না মেলাতেই এবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিস্ফোরণ। দিলীপের টার্গেটও দলের শীর্ষ নেতৃত্ব। দিলীপ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন, দিল্লির নেতারা ঢিল খেলেই টনক নড়ে। আর রাজ্যে একের পর এক দলীয় কর্মী মারা গেলে ঘুম ভাঙে না কারওর। এটাই দুঃখের।

‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে বিজেপি রাজ্য সভাপতি বললেন, বলতে বাধ্য হচ্ছি, দলের ১৩২জন কর্মী মারা গিয়েছেন। রোজ মারধর করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। জেলে ঢোকানো হচ্ছে। বোঝানো যাচ্ছিল না। দিল্লির নেতা মার খাওয়ায় চেতনা ফিরেছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাই বাস্তব।

আর জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tewari) বিরুদ্ধে বাবুল সুপ্রিয়র মন্তব্য? বিজেপি রাজ্য সভাপতি এই প্রথম বাবুল প্রসঙ্গে নরম। বললেন, জানা আছে সব। এমন লোকজন তো দলে আগেই ঢুকেছে। রাজনীতি করতে গেলে অনেক কিছু মানতে হয়। বিপক্ষের দাঁত ভাঙতে গেলে অনেক স্ট্র‍্যাটেজি থাকে। তবে দলে নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত নেবে দিল্লির নেতারা। আশা করি তাঁরা সব কিছু ভেবেচিন্তেই করবেন। দিলীপ সরাসরি না বললেও বুঝিয়ে দিয়েছেন, দলবদলু প্রশ্নে বাবুলের পাশেই বিজেপি রাজ্য সভাপতি।

আরও পড়ুন-‘বেসুরো’ বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুকে ফোন করলেন অনুব্রত মণ্ডল

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...